বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, তারা শুধু ঘরে বসে লড়াই করে না। তিনি বলেছেন, আমাদের পায়ের শক্তি আছে, কোমরের জোর আছে এবং আমাদের খুঁটি অত্যন্ত শক্ত। তিনি আরও বলেছেন, এ দেশের সাধারণ জনগণই তাদের মূল শক্তি। বিএনপি ভেসে আসছে না, এটা জামায়াতে ইসলামী না, আওয়ামী লীগও না— এটা বিএনপি।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকার শাহাজাহানপুরে মাহবুব আলী ইনস্টিটিউট হলে বিএনপির দলীয় নেতাকর্মীদের সমাবেশে তিনি এসব কথা বলেন। সেখানে তার সহধর্মিণী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।
তিনি বলেছেন, রাজপথে যেকোনও ষড়যন্ত্র মোকাবিলার পূর্ণ সামর্থ্য বিএনপির রয়েছে। নতুন রাজনৈতিক দল ও তরুণ নেতাদের বিলাসী জীবনযাপন নিয়ে তিনি সমালোচনা করেছেন। তিনি জানতে চেয়েছেন, বড় বড় গাড়ি ও মহড়ার টাকা কোত্থেকে আসে।
তিনি অভিযোগ করেছেন, ভারত থেকে আওয়ামী লীগের কিছু নেতা দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছে। তিনি বিএনপির কিছু লোক টাকার বিনিময়ে তাদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন।
মির্জা আব্বাস দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, বিএনপির শত্রু তার শত্রু। কোনো অপরাধী যদি তার আত্মীয় বা ঘনিষ্ঠ লোকও হয়, তাকেও এক চুল ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ বা দলের ভেতর ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী— সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
এ সংবাদটি বাংলা ট্রিবিউন থেকে সংগৃহীত।






