নিউজডেস্ক-এর প্রতিটি প্রতিবেদন নিচের নীতিমালা মেনে তৈরি ও প্রকাশ করা হয়।

নির্ভুলতা ও যাচাই

প্রকাশের আগে তথ্য একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা হয়। যাচাই করা সম্ভব না হলে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। গুজব বা অসমর্থিত তথ্য সংবাদ হিসেবে প্রকাশ করা হয় না।

নিরপেক্ষতা ও ভারসাম্য

বিতর্কিত বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়। সংবাদ ও মতামত আলাদা রাখা হয়; মতামতের লেখা স্পষ্টভাবে চিহ্নিত থাকে।

সূত্রের ব্যবহার

যতদূর সম্ভব সূত্রের নাম উল্লেখ করা হয়। নিরাপত্তা বা অন্য যুক্তিসংগত কারণে বেনামি সূত্র ব্যবহার করা হলে সম্পাদক সেই সূত্রের পরিচয় ও তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই করেন। অন্য সংবাদমাধ্যমের তথ্য ব্যবহার করলে কৃতজ্ঞতা স্বীকার করা হয়।

সংবেদনশীল বিষয়

অপরাধ, দুর্ঘটনা, মৃত্যু, শিশু ও নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতিবেদনে মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করা হয়। নির্বাচন, জনস্বাস্থ্য ও জননিরাপত্তা-সংক্রান্ত সংবাদ প্রকাশের আগে জ্যেষ্ঠ সম্পাদকের অনুমোদন বাধ্যতামূলক।

প্রযুক্তি ও স্বয়ংক্রিয় সহায়তা

খসড়া তৈরি, অনুবাদ বা তথ্য গোছাতে প্রযুক্তির সহায়তা নেওয়া হতে পারে, তবে প্রতিটি প্রতিবেদন প্রকাশের আগে মানুষ-সম্পাদক পড়ে, যাচাই করে ও অনুমোদন দেন।

বিজ্ঞাপন ও স্পন্সরড কনটেন্ট

বিজ্ঞাপনদাতারা সম্পাদকীয় সিদ্ধান্তে কোনো প্রভাব রাখেন না। অর্থের বিনিময়ে প্রকাশিত কনটেন্ট "স্পন্সরড" হিসেবে স্পষ্ট চিহ্নিত থাকে।

স্বার্থের সংঘাত

কোনো প্রতিবেদনের সঙ্গে ব্যক্তিগত বা আর্থিক স্বার্থ জড়িত থাকলে সংশ্লিষ্ট সাংবাদিক সেই প্রতিবেদন থেকে বিরত থাকেন।

দায়িত্বপ্রাপ্ত সম্পাদক: । মতামত ও অভিযোগ: