মেট্রোরেলের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত পৌনে সাতশ কোটি টাকা আর্থিক প্রতিবেদনে সঠিক হিসাব না দেখিয়ে দায় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে একাত্তর টিভি।

প্রতিবেদন অনুযায়ী, টিকিট বিক্রি থেকে সংস্থাটির মোট আয়ের পরিমাণ ৬৭৪ কোটি টাকা। তবে এ অর্থ আর্থিক প্রতিবেদনে আয় হিসেবে না দেখিয়ে দায় হিসেবে অন্তর্ভুক্ত করার তথ্য পাওয়া গেছে।