ইনকিলাবের তথ্য অনুযায়ী, দীর্ঘ ১২ বছর বন্ধ থাকার পর লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আবারও দূতাবাসের কার্যক্রম শুরু করেছে মিসর। গত শনিবার কায়রো দূতাবাস পুনরায় চালুর এই ঘোষণা দেয়। রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা যায়, এর মাধ্যমে লিবিয়ার পশ্চিমাঞ্চলভিত্তিক প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নতুন পদক্ষেপ নিয়েছে দেশটি।
২০১৪ সালে লিবিয়ায় সংঘাত তীব্র আকার ধারণ করলে ত্রিপোলিতে মিসরের দূতাবাস বন্ধ করা হয়েছিল। এত দিন কায়রো লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সামরিক কমান্ডার খলিফা হাফতারের অন্যতম প্রধান সমর্থক ছিল। তবে বর্তমান এই পদক্ষেপে লিবিয়াবিষয়ক মিসরের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দূতাবাস পুনরায় চালুর অনুষ্ঠানে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি উপস্থিত ছিলেন।






