চ্যানেল ২৪-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে।
মাউশির সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে চ্যানেল ২৪-কে জানানো হয়েছে।






