ইনডিপেনডেন্ট টিভির তথ্যানুযায়ী, হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণের পর দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই তথ্য জানিয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিবৃতিতে বলা হয়, নিয়ম লঙ্ঘনকারী দুটি তেলবাহী ট্যাংকারের একটি হরমুজ প্রণালির পূর্ব অংশে এবং অন্যটি প্রণালীর ভেতরে নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। অননুমোদিত রুট দিয়ে চলাচলের চেষ্টার সময় এ ঘটনা ঘটে এবং জাহাজ দুটি বর্তমানে জ্বলছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ট্যাংকার দুটি অননুমোদিত রুট ব্যবহারের পাশাপাশি নেভিগেশন ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। তবে বিপ্লবী গার্ড বাহিনী জাহাজ দুটির নাম বা পতাকার বিষয়ে কিছু জানায়নি।





