ঢাকা টাইমসের তথ্যানযায়ী, যুদ্ধ, বোমাবর্ষণ কিংবা শত্রুপক্ষের সামরিক চাপে ইরানের অস্ত্র উৎপাদন ও আধুনিকায়ন কার্যক্রম বন্ধ হবে না বলে জানিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। যুদ্ধকালীন পরিস্থিতিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন অব্যাহত রাখার সক্ষমতা অর্জনের দাবি করেছে বাহিনীটি।
আইআরজিসির অ্যারোস্পেস সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানান, শত্রুপক্ষকে ইরানের অস্ত্র উৎপাদন ও আধুনিকায়ন কার্যক্রম এক মুহূর্তের জন্যও বন্ধ করতে দেওয়া হবে না। নিজস্ব প্রযুক্তি ও জ্ঞান ব্যবহারের মাধ্যমে সামরিক সরঞ্জাম উৎপাদনের পাশাপাশি বিভিন্ন দেশে তা রপ্তানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।





