দেশ রূপান্তর অনুযায়ী, ইরানের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা এবং আরদাবিলের জুমার নামাজের ইমাম হাসান আমেলি শুক্রবার (৬ নভেম্বর) জুমার খুতবায় আমেরিকান মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সৃষ্টিকর্তার শাস্তি হিসেবে বর্ণনা করেছেন।

তিনি এই ফলাফলকে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি হত্যার প্রতিশোধের অংশ বলে দাবি করেছেন। একই সাথে যুদ্ধের কারণে ট্রাম্প ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বলে মন্তব্য করেছেন আমেলি।

খুতবায় তিনি বলেন, ‘আমরা ট্রাম্পের মৃত্যু কামনা করেছিলাম। কিন্তু সৃষ্টিকর্তা তাকে মৃত্যুর চেয়েও খারাপ কিছু দিয়েছেন।’ রাজনৈতিক পরাজয়ের চাপে ট্রাম্প এখন চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন বলে তিনি যুক্তি দিয়েছেন।

ইরানের এই ধর্মীয় নেতা আরও দাবি করেছেন যে ট্রাম্পের পরাজয়ে গোটা বিশ্ব আনন্দ উদ্‌যাপন করেছে। তাঁর ভাষায়, এই অপমান মৃত্যুর চেয়েও ভয়াবহ এবং পারমাণবিক বোমার চেয়েও বেশি ধ্বংসাত্মক।