চ্যানেল ২৪ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন হামলার আশঙ্কার মধ্যেই ইরান তার অন্তত দুটি প্রধান ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে উল্লেখযোগ্য পরিমাণে নতুন নির্মাণকাজ চালাচ্ছে।

এছাড়াও, পূর্বে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলোর মেরামতের কাজ পুরোদমে চলছে। নতুন স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ থেকে এই তথ্যগুলো প্রকাশ পেয়েছে।