ইনডিপেনডেন্ট টিভির তথ্যানুযায়ী, ইরানের কেশম দ্বীপে আমেরিকার একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। অননুমোদিত পথ ব্যবহারের কারণে এই ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে বাহিনীটি। এছাড়া হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাਤੇ ইনডিপেনডেন্ট টিভি জানায়, যুদ্ধ পরিস্থিতি নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপে কাতারের আমির আঞ্চলিক উত্তেজনা কমানোর পাশাপাশি সংঘাতের কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। প্রস্তাবটি বর্তমানে ওয়াশিংটন পর্যালোচনা করছে। অন্যদিকে ইরানের ওপর নতুন করে হামলা চালানো হলে ভৌগোলিক সীমার তোয়াক্কা না করে শত্রুপক্ষের সব সম্পদকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী।