প্রথম আলো ইংরেজির খবরে প্রকাশ, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মোট ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। বুধবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয়, গাজীপুরে ১৮, ময়মনসিংহের ভালুকায় দুই, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে তিন এবং কক্সবাজারে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ড্রোন ও বডি-ওয়র্ন ক্যামেরার মাধ্যমে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।






