চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের টাটা প্রজেক্টস ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কের একটি ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেয়েছে।
প্রতিষ্ঠানটি জাপানের নিশিমাতসু কনস্ট্রাকশন ও তোদা করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজটি করবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছ থেকে টাটা প্রজেক্টস এই নির্মাণকাজের চুক্তিটি পেয়েছে।






