বার্তা২৪-এর খবর অনুযায়ী, রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

গ্রেনেড সদৃশ বস্তু দুটি উদ্ধারের পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।