বাংলা ট্রিবিউন অনুযায়ী, লালমনিরহাটের সদর ও আদিতমারী উপজেলার একাধিক স্থানে 'জয় বাংলা' স্লোগান দিয়ে আগুন জ্বালিয়ে সড়ক সাময়িক অবরোধের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
সদর উপজেলার তিস্তা-বুড়িমারী মহাসড়ক, মহেন্দ্রনগর থেকে বড়বাড়ি, মোস্তফি থেকে বড়বাড়ি, কুলাঘাট থেকে মিশন মোড় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এলাকায় ও আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি-আদিতমারী সড়কে এ ঘটনাগুলো ঘটেছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সড়কে আগুন জ্বালিয়ে 'জয় বাংলা' স্লোগান দিচ্ছেন এবং সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের লালমনিরহাট জেলা শাখার সভাপতি আরিফ ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও কেন্দ্রীয় নেতা জীবন রায়ের নাম শোনা যাচ্ছে। একাধিক সূত্র দাবি করছেন এই ঘটনাগুলোর সাথে তাদের সম্পৃক্ততা থাকতে পারে।
তবে লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহম্মেদ ঘটনাগুলো অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর লোক মাঠে আছে।






