চ্যানেল ২৪-এ প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকিসংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম একই সঙ্গে অর্জুন সিংকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।






