চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে পূর্বশত্রুতার জেরে নাঈমুর রহমান (২৬) নামের এক হোটেল ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই হামলায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোটেল ম্যানেজার নাঈমুরকে মৃত বলে ঘোষণা করেন।






