ডেইলি অবজার্ভারের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫১ জন সন্দেহভাজন ও নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) নিয়মিত বুলেটিনে শুক্রবার এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, তিনজন সিলেট বিভাগের এবং একজন খুলনা বিভাগের।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৬ জন নিশ্চিতভাবে হামে এবং ১ হাজার ২৭২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।






