সারাবাংলা প্রকাশিত তথ্যানুযায়ী, চট্টগ্রামের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ এবং ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে তারা অলিগলিতে ছড়িয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করে।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান জানিয়েছেন, পুলিশের আগাম অবস্থানের কারণে নেতাকর্মীরা মিছিল বের করতে পারেননি। ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে আটক ২০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।