ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর শাহবাগ থানার সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রো স্টেশনের নিচে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাত পৌনে তিনটায় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।