চ্যানেল ২৪ জানিয়েছে, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ আগামী বছর ইংল্যান্ড সফরে যাবে। সফরে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্টের পাশাপাশি, টেস্টের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচের সংখ্যা বাড়িয়ে এই দুইটি টেস্ট নির্ধারণ করেছে।