সমকালের প্রতিবেদন অনুযায়ী, শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

কর্মসূচিকালে ককটেল বিস্ফোরণ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে এবং সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে বলে জানা গেছে।