চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় ১৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এই নাগরিকরা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান।