লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি নাগরিক মঙ্গলবার সকালে দেশে ফিরছেন। বার্তা২৪-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বার্তা২৪ অনুসারে, গতকাল সোমবার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের প্রত্যাবাসন করা হয়।






