ঢাকা পোস্টের তথ্য অনুযায়ী, প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল ইসলামকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে সরকার। রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শাহীনা ফেরদৌসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব নাহিদ মঞ্জুরা আফরোজকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।





