চ্যানেল ২৪-এ প্রকাশিত খবরে বলা হয়েছে, সাজেকের চলমান সমস্যা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, পাহাড়ে ৫০ বছরের অনেক সমস্যার জট তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, একদিনে কোনোভাবেই এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়।
মন্ত্রী আরও বলেন, এখানে জাতীয় ও আঞ্চলিক রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রথাগত প্রতিনিধিরা সবাই একসঙ্গে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব হবে।






