সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সারাদেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছে সরকার। প্রতিষ্ঠানগুলো সরাসরি বন্ধ না করে পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা কিংবা প্রয়োজন অনুযা৭য়ী পুনর্বিন্যাসের পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন যে এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি হারানোর কোনো আশঙ্কা নেই। এই খবরটি জানিয়েছেন চ্যানেল ২৪।