শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অনিচ্ছাকৃতভাবে 'ট্রান্সজেন্ডার' শব্দটি ব্যবহার করেছেন বলে জানিয়েছেন। তার মতে, সেখানে তার অভিপ্রেত শব্দ ছিল 'তৃতীয় লিঙ্গ'।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এই কথা জানান। ফেসবুক পোস্টে তিনি লিখেন যে, সেদিনের অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন এবং তার এই অর্জনকে স্বাগত জানিয়ে তৃতী৩ লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করার প্রসঙ্গে কথা বলেন। তিনি আরও জানান যে, সমাজে তারা অনেকেই অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন।

শিক্ষামন্ত্রী লেখেন, বক্তব্যের সময় 'তৃতীয় লিঙ্গ' বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে 'ট্রান্সজেন্ডার' শব্দটি ব্যবহার করেছি। এখানে আমার অভিপ্রেত শব্দ ছিল 'তৃতীয় লিঙ্গ'। দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে উল্লেখ করে তিনি সেদিনের বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ ও তাদের শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করা।

এর আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রদত্ত বক্তব্যের একটি শব্দ নিয়ে তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত অস্পষ্টতা নিরসনে শিক্ষামন্ত্রী একটি স্পষ্টীকরণ বিবৃতি দেন। বিবৃতিতে তিনি জানান যে, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া তৃতী৩ লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ ও অর্জনকে উৎসাহিত করা।