ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড় এলাকায় সক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মিরপুরের কয়েকটি কারখানার শ্রমিকেরা এই অবরোধে যোগ দিয়েছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
বেতন বাড়ানোর দাবিতে গত বৃহস্পতিবারও সকাল ১০টা থেকে মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে তাঁরা সেখানে অবরোধ করেন। দুদিন পর আবারও তাঁরা একই জায়গায় অবরোধ করলেন।
এ ঘটনায় মিরপুর–১০ সহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে বলে জানা গেছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানিয়েছেন, আশপাশের কারখানা থেকে কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা নিয়মিত এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করা হয়। দুদিন পর আজ শনিবার আবারও একই স্থানে সড়ক অবরোধ করা হয়।
এ বিষয়ে মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এ ঘটনায় মিরপুর–১০ সহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে বলে জানা গেছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানিয়েছেন, আশপাশের কারখানা থেকে কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যা৭য়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।






