বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রাপ্তবয়স্ক তিনজন নারী বাংলাদেশ থেকে নেপালে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হলে ইমিগ্রেশন কর্মকর্তাদের নানা প্রশ্নের মুখে পড়েন এবং হয়রানির শিকার হন বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয় যে, শুধু বিমানবন্দর নয়, বরং দেশের ভেতরে একা কিংবা দলবদ্ধভাবে ভ্রমণে গিয়েও বিভিন্ন সময় নানা ধরনের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় নারীদের।