ডয়চে ভেলে বাংলার সংবাদে জানানো হয়েছে, নাটোর রেলওয়ে স্টেশনে চুরি হওয়া এক জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে টিকিট কাটার সময় কিরিল নামের ওই পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়েছিল।

পুলিশ সদরদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর সদর থানা-পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের যৌথ অভিযানে ১১ অক্টোবর রাতে নাটোরের কাপুড়িয়াপট্টি এলাকার একটি দোকান থেকে ম্যাকবুকটি উদ্ধার করা হয়। পরে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই পর্যটক।

এর আগে ১০ অক্টোবর মুক্তি মাহমুদ নামের এক ব্যক্তি রাজধানীর হাজারীবাগ থানায় কিরিলের হাতে একটি ম্যাকবুক তুলে দিয়েছিলেন। পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের আর্থিক পুরস্কার দিয়েছেন আইজিপি।