ঢাকা পোস্টের তথ্য অনুযায়ী, জামালপুরে পৃথক স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ মশাল মিছিল করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে জামালপুর পৌর শহরের ফিসারি মোড় এলাকায় স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে বের হওয়া মিছিলটিকে ধাওয়া দেয় স্থানীয় বিএনপির লোকজন। এ সময় মিছিলকারীরা মশাল ফেলে পালিয়ে যায়।
একই সময়ে পৌর শহরের কম্পোপুর মোড় থেকে আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের ব্যানারে আরেকটি মশাল মিছিল বের হয়, যা চন্দ্র এলাকার দিকে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিব জানান, তাদের দলীয় লোকজনের মহড়ার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল দেখলে তারা ধাওয়া দেন।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঢাকা পোস্টকে জানান, তিনি মিছিলের ভিডিও দেখেছেন এবং বিষয়টি নিয়ে কাজ করছেন।






