ইনকিলাবের প্রতিবেদন অনুযায়ী, শীতকালীন সবজির আগাম সরবরাহ এবং মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধির ফলে বাজারে ডিমের দাম কমতে শুরু করেছে। গত এক মাসে প্রতি ডজন ডিমের দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত কমেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খামারিরা।
খামারি ও ব্যবসায়ীদের ভাষ্যমতে, শীতকালে বাজারে প্রচুর সবজি পাওয়া যাওয়ায় ভোক্তারা ডিমের পরিবর্তে সবজির দিকে ঝুঁকছেন। ফলে ডিমের চাহিদা কমে গেছে। এর পাশাপাশি শীত মৌসুমে মুরগির ডিমের উৎপাদনও বৃদ্ধি পায়। চাহিদা হ্রাস ও সরবরাহের প্রবৃদ্ধির এই যৌথ প্রভাবেই ডিমের বাজারদর নিম্নমুখী হয়েছে বলে ইনকিলাবকে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।






