দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে ১১টি পণ্য আমদানিতে ৯০ দিন পর্যন্ত বাকিতে বা ইউসেন্স সুবিধার আওতায় আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
সার্কুলার অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর এই সুবিধার আওতায় আমদানি করা যাবে। সরবরাহকারী বা ক্রেতার ঋণের মাধ্যমে ব্যবসায়ীরা ৯০ দিন পর পণ্যের মূল্য পরিশোধের সুযোগ পাবেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান দেশ রূপান্তরকে জানিয়েছেন, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বাজারদর রাখতে এবং পণ্যের বাড়তি চাপ এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।






