ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত সাভাসলেইকা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের সেনাপ্রধানের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বুধবার পরিচালিত এই হামলায় রুশ বিমান বাহিনীর তিনটি মিগ-৩১ এবং দুটি সু-৩৪ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে হামলায় ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
ইত্তেফাক আরও জানায়, রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে সামারা প্রদেশের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ তেল শোধানাগারে ইউক্রেনের হামলার তথ্য স্বীকার করে জানান যে, হামলায় দেড় শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল এবং এতে একজন নিহত ও কয়েকটি শহরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
এদিকে, ইউক্রেন যুদ্ধ যাতে আরও বিস্তৃত না হয়, সে বিষয়ে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটো প্রধান মার্ক রুটে। ফ্লোরিডায় এক বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে তারা যত দ্রুত সম্ভব এই যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।






