রাশিয়া পারমাণবিক অস্ত্রবাহী কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে—জার্মান সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর মহাকাশে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় ন্যাটো সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। আজকের পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়েছে।
জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে রাশিয়া এ ধরনের একটি উপগ্রহ উৎক্ষেপণ করতে পারে। তবে ক্রেমলিনের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করে অভিযোগগুলোকে ভিত্তিহীন ও প্রচারণার অংশ বলা হয়েছে। ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি অনুযায়ী মহাকাশে গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ এবং রাশিয়াও এই চুক্তির স্বাক্ষরকারী।





