চ্যানেল ২৪-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জার্মানি দাবি করেছে যে রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে। জার্মানির সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মস্কো এ ধরনের একটি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে পারে।
তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।






