আলোকিত বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে রেললাইনে আটকে পড়া একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামিয়ে দেন রেলওয়ের গেটম্যান মিজান।

ঘটনাটি ঘটে ৭ নভেম্বর সকাল ১১টা ১৫ মিনিটের দিকে। রেললাইন পার হওয়ার সময় ট্রাকটির সামনের চাকার এক্সেল ভেঙে যাওয়ায় এটি ক্রসিংয়ের ওপর আটকে পড়েছিল। পরে ভেকু (খননযন্ত্র) দিয়ে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর দুপুর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।