পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৬-২৭ মৌসুমের জন্য নারী দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। চ্যানেল ২৪ এর প্রতিবেদন অনুযায়ী, পুরুষ জাতীয় দলের চুক্তিতে খেলোয়াড় সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৩৮ জন করা হলেও, নারী ক্রিকেটে এর ঠিক উল্টো চিত্র দেখা গেছে।
গত মৌসুমে পাঁচটি ক্যাটাগরির আওতায় মোট ২০ জন নারী ক্রিকেটারকে চুক্তিতে রাখা হয়েছিল। তবে নতুন মৌসুমে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে মাত্র ৮ জন করা হয়েছে বলে পিসিবি সূত্রে জানা গেছে।





