চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের তেলেঙ্গানার ভিকারাবাদ শহরের মধু কলোনি এলাকায় শুক্রবার (১৩ নভেম্বর) ১৭ বছরের উদীয়মান নারী ক্রিকেটার নন্দিনী রাথোরের মরদেহ তার নিজ বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। নন্দিনী রাথোর স্থানীয় স্তরে ক্রিকেটে আগ্রহী ছিলেন বলে জানা গেছে।






