ইনডিপেনডেন্ট টিভি অনুযায়ী, অক্টোবর মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গড় মূল্য ৪.৩৯% বেড়েছে।

কনজুমারস ফোরামের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫টি পণ্যের দাম বেড়েছে।

মাছের দাম সবচেয়ে বেশি বেড়েছে, গড়ে ১১.৭২%।

মসলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি ও জিরার দাম ১০.৩% বেড়েছে।

পেঁয়াজ, রসুন ও আদার দাম ৭.৭৯% বেড়েছে, জ্বালানি তেলের দাম ৬.০২% বেড়েছে।

চিনি, ভোজ্য তেল ও ডালডার দামও বেড়েছে, চালের দাম গড়ে ২.৬২% বেড়েছে।

আগের মাস সেপ্টেম্বরেও নিত্যপণ্যের মূল্য ৩.১৩% বেড়েছে, তবে শাক-সবজি ও স্বর্ণ-রূপার দাম কিছুটা কমেছে।