ইনকিলাব অনুযায়ী, ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ সংঘর্ষে ৫০ হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
সংঘাতের তীব্রতায়, এই মানুষরা প্রতিবেশী দেশ কেনিয়ায় আশ্রয় নিয়েছে, কিন্তু তীব্র খাদ্য সংকট ও ত্রাণের অভাবে মানবেতর জীবনযাপন করছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ময়ালে শহরে আঞ্চলিক বাহিনীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ মানুষ সীমান্ত পাড়ি দিয়ে কেনিয়ায় প্রবেশ করতে শুরু করেছে।
স্থানীয় প্রশাসনের প্রাথমিক তথ্যানুযায়ী, সংঘাতের ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ইতোমধ্যে ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
কেনিয়ার স্থানীয় আশ্রয়দাতা সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলো এই বিপুল সংখ্যক শরণার্থীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। বেশিরভাগ পরিবারই পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি ও মাথা গোঁজার ঠাঁই ছাড়াই খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
আন্তর্জাতিক মানবিক সহায়তা দ্রুত পৌঁছানো না গেলে এই সীমান্ত অঞ্চলে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন ত্রাণকর্মীরা।





