ইত্তেফাকের তথ্যানুযায়ী, ইসরায়েলের অনির্দিষ্ট ফলাফলের নির্বাচনের পর বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট—উভয় নেতাই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। ফলে প্রথম সরকার গঠনের সুযোগ কে পাবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বর্তেছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগের ওপর। আগামী রোববার তিনি একজন প্রার্থীকে সরকার গঠনের দায়িত্ব দেবেন বলে জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, দলীয় প্রধান ও প্রেসিডেন্টের পরামর্শ সভায় ১২০ সদস্যের নেসেটের ৬৭ জন সদস্য আইজেনকোটকে সমর্থন করেছেন। অন্যদিকে নেতানিয়াহুকে সমর্থন করেছেন ৪৬ জন। নেতানিয়াহুর জোটের শরিক ইউনাইটেড তোরাহ জুডাইজম সামরিক সেবা থেকে ছাড় দিতে ব্যর্থ হওয়ায় তাদের সমর্থন স্থগিত করে, যার ফলে নেতানিয়াহুর ব্লকের আসন সংখ্যা কমে যায়।
কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন অর্জন করতে না পারলেও, আইজেনকোটকে সমর্থনকারী দলগুলোর মধ্যে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনও রয়েছে। তবে আইজেনকোট ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী এসব দলকে সরকারে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। প্রেসিডেন্ট হারজোগ জানিয়েছে, সংখ্যাগুলো স্পষ্ট মনে হলেও জোটগুলোর মধ্যকার পারস্পরিক অবস্থার কারণে কারা সরকার গঠন করতে পারবে তা বলা কঠিন।





