ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন অনুযায়ী, ইরান তার পারমাণবিক কেন্দ্রগুলোতে মার্কিন হামলার আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
রয়টার্সের তথ্যে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার এবং আশ্রয় দেবে বলে ঘোষণা করেছে।
তেজস্ক্রিয়তার সম্ভাব্য প্রভাব কমানোর লক্ষ্যে বুশেহরসহ বিভিন্ন এলাকায় আয়োডিন ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।
এছাড়া মার্কিন সেনাবাহিনী 'আয়রন গেট' নামে একটি টাস্কফোর্স গঠন করলেও জানানো হয়েছে, যা ইরানের স্থলপথ সরবরাহ রুট অবরোধ করবে।






