ইনডিপেনডেন্ট টিভির খবর অনুযায়ী, ভারত স্পষ্ট করেছে যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হবে। মঙ্গলবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, শেখ হাসিনার ফেরার বিষয়টি দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি প্রক্রিয়া ও চুক্তির মাধ্যমেই সমাধান করা হবে। সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রত্যাখ্যানের বিষয়ে বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে বলে জানিয়েছেন মুখপাত্র।

এদিকে, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে নতুন কোনো অগ্রগতির তথ্য দিয়েনি ভারত। রণধীর জয়সওয়াল আগে জানিয়েছিলেন, দুই দেশের অভিন্ন নদীগুলোর বিষয়ে আলোচনার আনুষ্ঠানিক মাধ্যম যৌথ নদী কমিশন। গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে।