প্রতারণা ও অবৈধ সিমের ব্যবহার রোধে প্রতিটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ পাঁচটি সিম নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সাথে বায়োমেট্রিক পরীক্ষার পাশাপাশি চেহারা যাচাইকরণের ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে ডেইলি অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের এক প্রশ্নের জবাবে এই তথ্যের কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সরকারের নতুন এই পরিকল্পনায় একটি সিম নিবন্ধনের পর নতুন আরেকটি সিম নেওয়ার ক্ষেত্রে অন্তত সাত দিনের ব্যবধান রাখার বিষয়টিও যুক্ত করা হয়েছে।
ডেইলি অবজারভার জানায়, মন্ত্রী সংসদে আরও উল্লেখ করেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধের ভিত্তিতে বিটিআরসি জালিয়াতিতে ব্যবহৃত বিভিন্ন নম্বর, ওয়েবসাইট ও লিংক ব্লক বা বন্ধ করে দিয়ে থাকে।






