জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার। চ্যানেল ২৪-এর সংবাদে জানানো হয়েছে, রোববার (১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বাসস ও অন্যান্য সূত্রে জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের বিধি শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দিবসটি যথাযথভাবে উদ্‌যাপন উপলক্ষে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।