আজকের পত্রিকার তথ্যানুযায়ী, পাবনার পুষ্পপাড়া বাজারে জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার ভোরে সদর উপজেলার আতাইকুলার পূর্ব বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মুসা (২৬) আতাইকুলার ধর্মগ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে এবং মামলার এজাহারনামীয় ৯ নম্বর আসামি।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম (৫৫) ও তাঁর ভাগনে রিপন হোসেন (৫০) হাটের পাশে অফিসে নাশতা করার সময় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় শনিবার বিকেলে নিহত রিপনের ভাই রুবেল হোসেন বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা করেন। মামলায় ১৫ জন সন্দেহভাজন এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।