ঢাকা ট্রিবিউন বাংলার প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মজুরি বোর্ডের তৃতীয় বোর্ড সভা আগামী সোমবার অনুষ্ঠিত হবে। এদিন মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব দেবে বলে জানা গেছে।
রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে বেলা সাড়ে ১১টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বোর্ডের চেয়ারম্যান ও জজ সৈয়দ আজাদ সুবহানীতে এতে সভাপতিত্ব করবেন। এর আগে গত ১৬ নভেম্বর সভাটি স্থগিত করা হয়েছিল। গত ৪ নভেম্বরের প্রথম সভা ও ৯ নভেম্বরের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করেছিল। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের নভেম্বরে ঘোষণা করা হয়েছিল।






