প্রথম আলো ইংরেজির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৩০ বছরের গঙ্গা পানি বণ্টন চুক্তি আগামী ১২ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ হতে যাচ্ছে। শুষ্ক মৌসুমে পদ্মার পানি বণ্টন নিয়ে আইনি ও প্রাতিষ্ঠানিক অনিশ্চয়তা এড়াতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণ কূটনীতি প্রয়োজন।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত ঢাকার অনুরোধ এবং রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পানি চুক্তি আলোচনার বিষয়টি জটিল হয়ে উঠেছে। গত ১৭ নভেম্বর বাংলাদেশের পানি সম্পদমন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এনি ভারতের জলশক্তি মন্ত্রী সি আর পাতিলকে অবিলম্বে আলোচনার তাগিদ দিয়ে চিঠি পাঠালেও কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। এছাড়া গত ২২-২৩ নভেম্বর ঢাকায় যৌথ নদী কমিশনের যৌথ কমিটির বৈঠকে চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি।

১৯৯৬ সালের চুক্তিতে দীর্ঘমেয়াদী কিছু সীমাবদ্ধতা থাকায় বাংলাদেশ এবার খরা মৌসুমে নির্দিষ্ট ন্যূনতম পানি প্রবাহ বা 'গ্যারান্টি ক্লজ'-এর দাবি জানিয়েছে। গঙ্গা অববাহিকার বাস্তবসম্মত এবং জলবায়ু সহনশীল একটি স্থায়ী সমাধানের জন্য রাজনৈতিক সদিচ্ছা ও ধারাবাহিক আলোচনার ওপর জোর দেওয়া হয়েছে।