চ্যানেল ২৪ অনুযায়ী, গবাদি পশুর রোগ হিসেবে পরিচিত শামন্ডা ভাইরাস প্রথমবার মানুষের শরীরে শনাক্ত হয়েছে। ফ্রান্সে রোগপ্রতিরোধ দুর্বল এক ব্যক্তির শরীরে ভাইরাস নিশ্চিত হয়েছে, তিনি অক্টোবরের শুরুতে মারা যান।
মৃত্যুর কারণ ভাইরাস কিনা তা নিয়ে এখনো তদন্ত চলছে। এ ঘটনায় বিশ্বজুড়ে প্রাণিস্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।






